সরাইলে ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত

জাগো কণ্ঠ ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২১ ১০:২০ পূর্বাহ্ন

সরাইলে ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত
ট্রাকের চাপায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের নিচে চাপা পড়ে ইটভাটার তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে বলে  ‍পুলিশ জানিয়েছে।  

নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ (৩০)। আহত দুজন হলেন- খেজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০)।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই মইনুল ইসলাম জানান, ভোরে শাহবাজপুর সিএনজিচালিত অটোরিকশা যোগে ইটভাটায় যাচ্ছিলেন শ্রমিকরা। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৭ ডিসেম্বর, ২০২১ ১০:২০ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৭ ডিসেম্বর, ২০২১ ১০:২০ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৭ ডিসেম্বর, ২০২১ ১০:২০ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৭ ডিসেম্বর, ২০২১ ১০:২০ পূর্বাহ্ন