শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজশাহীতে সমাবেশস্থল পরিদর্শন ফখরুলের

    নিজস্ব প্রতিবেদক

    ২ ডিসেম্বর, ২০২২ ১১:০৯ অপরাহ্ন

    রাজশাহীতে সমাবেশস্থল পরিদর্শন ফখরুলের

    রাজশাহী বিভাগীয় গণসমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি শনিবারের এ সমাবেশ সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সমাবেশস্থলে আগত নেতাকর্মীদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব

    আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীতে পৌঁছে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান পরিদর্শনে যান মির্জা ফখরুল। পরে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের সামনে তিনি এ আশা প্রকাশ করেন।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই শীতের রাতে আপনারা এখানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন গণতন্ত্রের মুক্তির জন্য, দেশনেত্রীর মুক্তির জন্য, ভোটের অধিকারের জন্য, আইনের শাসনের জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য। এজন্য আপনাদেরকে আন্তরিক অভিবাদন।’

    এ সময় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদ অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শুরু হবে। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বিএনপির রাজশাহী মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম মণ্ডল, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকে শাহীন শওকত খালেক, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, রাজমাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনমহ জাতীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দিবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ ডিসেম্বর, ২০২২ ১১:০৯ অপরাহ্ন