শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  •  হোটেলে নাশতা খেতে গিয়ে লাশ হলেন বাবা-ছেলে

    নিজস্ব প্রতিবেদক

    ২ ডিসেম্বর, ২০২২ ০২:২৬ অপরাহ্ন

     হোটেলে নাশতা খেতে গিয়ে লাশ হলেন বাবা-ছেলে

    সকালে হোটেলে নাশতা খেতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন বাবা-ছেলে। স্বামী-সন্তান হারিয়ে বুক চাপড়ে বিলাপ করছেন তাওহিদা খাতুন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘নাশতা খেতে যাওয়াই কাল হলো বাবা-ছেলের। ক্ষুধাই তাদের নিয়ে গেলো আল্লাহর কাছে।’


    শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার ব্যাগারিতলা কন্দপপুর গ্রামের নিহত হাবিবুর রহমান ও তার ছেলে তাশিদ রহমানের বাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। চলছে স্বজনদের বুকফাটা আহাজারি। সাত বছরের শিশু তাশিদের মরদেহের পাশে বসে আহাজারি করছেন তার মা তওহীদা খাতুন।

    বুক চাপড়ে তাওহিদা বলেন, ‘আমার ছেলে প্রতিদিন সকালে পরোটা খাওয়ার জন্য বায়না ধরে। ওর বাবা প্রতিদিনের মতো আজকে সকালেও ছেলেকে কোলে করে হোটেলে পরোটা খেতে যাচ্ছিল। এর মধ্যে শুনলাম যে রাস্তায় নাকি দুর্ঘটনা হয়েছে। আমিও বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে দেখি আমার ছেলের মাথা দিয়ে অনর্গল রক্ত পড়ছে। ওর বাবাও রক্তে লাল হয়ে গেছে। দুজনই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।’

    তিনি আরও বলেন, ‘আমার বুকের ধনকে গাড়ি কেড়ে নিলো। আল্লাহ তাদের বিচার করবে ঠিক একদিন।’

    শুক্রবার সকালে মনিরামপুরের ব্যাগারিতলা এলাকায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেল ঢুকে পাঁচজন নিহত হন। এদের মধ্যে বাবা-ছেলের পরিচয় মিললেও বাকিদের তথ্য এখনো জানা যায়নি।

    মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান  বলেন, কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত ১০টি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন প্রাণ হারান। নিহতদের মধ্যে বাবা-ছেলেও আছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ ডিসেম্বর, ২০২২ ০২:২৬ অপরাহ্ন