খাদ্য বান্ধব কর্মসূচির অনিয়ম দূর করতে এবার ডিলারকে জেল জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

২ ডিসেম্বর, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ন

খাদ্য বান্ধব কর্মসূচির অনিয়ম দূর করতে এবার ডিলারকে জেল জরিমানা

পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির অনিয়ম দূর করা সহ স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এবার ওজনে কম দেওয়ার অভিযোগে তিনি খাদ্য বান্ধব কর্মসূচীর এক ডিলারকে জেল জরিমানা করেছেন। আর আগে তিনি আরেক ডিলারকে জরিমানা করেন। সম্প্রতি খাদ্য বান্ধব কর্মসূচীর বিভিন্ন ডিলারদের বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়ায় এমন কঠোর অবস্থান নিয়েছেন নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

বুধবার উপজেলার চাঁদখালী বাজারের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার এসএম শরিফুল ইসলাম ১৫ টাকা কেজি দরে পরিবার প্রতি ৩০ কেজি চাল বিক্রয় কালে ওজনে কম দেয় বলে অভিযোগ ওঠে। এ খবর পেয়ে সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। তাৎক্ষনিকভাবে তিনি ভোক্তা অধিকার আইনের আওতায় চাঁদখালী বাজারের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার এসএম শরিফুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান ও পেশকার মোহাম্মদ ইব্রাহীম। খাদ্য বান্ধব কর্মসূচীর অনিয়ম দূর করা সহ স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে হুশিয়ারী করেছেন ইউএনও মমতাজ বেগম।

প্রসঙ্গত, এর আগে ওজনে কম দেওয়ার অভিযোগে তিনি উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজারের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুল কুদ্দুস উপকারভোগীদের ৩০ কেজির স্থলে ২৯ কেজি করে চাল দিচ্ছিল। এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পান। এসময় নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ভোক্তা অধিকার আইনের ডিলার কুদ্দুসকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন ও পেশকার আব্দুল হাকিম।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২ ডিসেম্বর, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২ ডিসেম্বর, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ন