শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত : ইউক্রেন

    নিজস্ব প্রতিবেদক

    ২ ডিসেম্বর, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ন

    রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত : ইউক্রেন

    ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটির সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিনিয়র সহকারি এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

    মিখাইলো পদলইয়াক বৃহস্পতিবার ইউক্রেনের চ্যানেল-২৪’কে বলেন, ইউক্রেন যুদ্ধের ‘জেলারেল স্টাফ থেকে আমরা সরকারিভাবে যে ধারণা পেয়েছি তাতে এ যুদ্ধে ১০ হাজার থেকে সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত হওয়ার কথা বলা হয়েছে।’

    তিনি আরো বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি ‘যথা সময়ে’ এ সংক্রান্ত সরকারি তথ্য প্রকাশ করবেন।
    গত জুনে ইউক্রেনের একেবারে পূর্বের লুগানস্ক অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে রুশ বাহিনীর লড়াইয়ের সময় জেলেনেস্কি বলেন, কিয়েভ প্রতিদিনের লড়াইয়ে ৬০ থেকে ১০০ সৈন্য হারাচ্ছে এবং এ যুদ্ধে প্রায় ৫০০ জন আহত হয়েছে।

    গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, প্রায় সাত মাসের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৫,৯৩৭ সৈন্য নিহত হয়েছে।
    সৈন্যদের মনোবল চাঙ্গা রাখতে উভয় পক্ষ তাদের নিহতের সংখ্যা কম করে দেখাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

    এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি গত মাসে বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এক লাখেরও বেশি সৈন্য নিহত বা আহত হয়েছে। এক্ষেত্রে ইউক্রেনের বাহিনী ও একই ধরনের ক্ষতির শিকার হয়েছে।


    তবে এ সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।

    বিগত কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে ভয়াবহ এ যুদ্ধে ইউক্রেনের হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২ ডিসেম্বর, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২ ডিসেম্বর, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২ ডিসেম্বর, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ন