শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ২ ডিসেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন

    চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লেখা এক চিঠিতে শেখ হাসিনা বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং তাঁর নিজের পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের দুঃখজনক মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

    ‘আমরা বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করি,’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রার্থনা এবং চিন্তাভাবনাও শোকাহত পরিবারের সদস্যদের সাথে রয়েছে এবং তারা তাদের অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন আমরা সেই প্রার্থনা করি।’
    তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশে এই শোকের সময়ে চীনের সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে আছি।’

    চিঠিতে শেখ হাসিনা পুনর্ব্যক্ত করেছেন যে, বাংলাদেশ ও চীন সময়ের পরীক্ষিত উন্নয়ন অংশীদার এবং ‘সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের’ সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে।

    তিনি স্মরণ করেন যে, সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের আমলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাপকভাবে শক্তিশালী হয়েছিল।
    প্রধানমন্ত্রী তার আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২ ডিসেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২ ডিসেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২ ডিসেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন