শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেড় বছর পর বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন বাংলাদেশি যুবক

    বেনাপোল প্রতিনিধি

    ১ ডিসেম্বর, ২০২২ ০৭:৪৭ পূর্বাহ্ন

    দেড় বছর পর বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন বাংলাদেশি যুবক

    ভালো কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর সে দেশে দেড় বছর জেল খেটে  বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে তিন বাংলাদেশি যুবক।

    বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ এর কাছে তাদের হস্তান্তর করেন।

    ফেরত আসারা হলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনারবাগ গ্রামের আবুল কাশেমের ছেলে (২৪), একই থানার রামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম (২৭) এবং লক্ষীপুর জেলার চন্দ্রাগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে সালাউদ্দিন (২৫)।

    ফেরত আসা সালাউদ্দিন বলেন, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারতের মহারাষ্ট্র শহরে যায়। সেখানে যাওয়ার পর পুলিশ তাদের আটক করে জেলা হাজতে  প্রেরন করে । পরে অবৈধভাবে ভারতে যাওয়ার অভিযোগে সে দেশের আইনে আমাদের দেড় বছর সাজা দেয়। সাজা শেষে আজ দেশে ফিরেছি।

    বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তিন বাংলাদেশি যুবক দেড় বছর পর দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে। ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, থানার আনুষ্টানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

    যশোর জাস্টিস এন্ড কেয়ার এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ ডিসেম্বর, ২০২২ ০৭:৪৭ পূর্বাহ্ন