শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আশুলিয়ায় ইয়ারপুর ইউপিতে সুমন আহম্মেদ ভূঁইয়ার নির্বাচনি প্রচারণা

    বৃষ্টি, আশুলিয়া

    ৩০ নভেম্বর, ২০২২ ১১:১০ অপরাহ্ন

    আশুলিয়ায় ইয়ারপুর ইউপিতে সুমন আহম্মেদ ভূঁইয়ার নির্বাচনি প্রচারণা

    আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের আসন্ন উপ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিবেন সুমন আহম্মেদ ভূঁইয়া। এরইমধ্যে প্রচার কাজও শুরু করেছেন তিনি। নির্বাচনি প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৮ টায় ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামগড়া প্রাইমারি স্কুল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    প্রসঙ্গত গত ২৮ অক্টোবর ইয়ারপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত তিনবারের চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাস্টার মৃত্যুবরণ করলে ইউনিয়নটি শূন্য ঘোষণা করা হয়। ২৯ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয় ।

    নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় সকল ওয়ার্ডের নেতাকর্মী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ , শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহ সকল নেতাকর্মী যোগ দিলে সভাটি জনসভায় রূপান্তরিত হয়।

    মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভূঁইয়া বলেন, নমিনেশন নিয়ে আমার সাথে যে প্রহসন করা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই জনসভায় জনসমুদ্রে পরিণত হওয়ায় আমি জনগণের মতামত নিয়ে জনগণের নেতৃত্বে আমি মাঠে নামব, নির্বাচন করব। জনগণকে সাথে নিয়ে দেখিয়ে দেবো যে নেতারা যাকে নৌকার প্রতীক দিয়েছে তার সমর্থন বেশি না আমার সমর্থন বেশি। আমি এই চ্যালেঞ্জ নিয়ে মাঠে ময়দানে কাজ করে যাব।

    নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি ছাত্রলীগ থেকে শুরু করে থানা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে কাজ করে আসতেছি। আজকে আমাকে আমার ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যাশিত পদে নৌকার নমিনেশন থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। শুধু আমাকে বঞ্চিত করেছে তা নয় নেতাকর্মীদেরকেও বঞ্চিত করা হয়েছে।  ইনশাল্লাহ ডিসেম্বরের ২৯ তারিখ নির্বাচনের মাধ্যমে ভোটাররা নির্বাচিত করে বুঝিয়ে দিবে কে যোগ্য নেতা।

    তিনি বলেন, আমার বাবা ৩-তিন বারের স্বর্ণপাদক প্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। আমি চেয়ারম্যানের একমাত্র ছেলে হিসেবে এবং  আমার রাজনৈতিক ক্যারিয়ার হিসাবে আমি কখনো কারো জমিন দখল করতে যাইনি, কারো স্বার্থে আঘাত করতে যায়নি, কোন শ্রমিকের অধিকার হরণ করতে যাইনি। আজকে যারা আমাদের এলাকায় এসে আমাদের এলাকাকে সমৃদ্ধ এনে দিয়েছে তাদেরকে আমি আমার আত্মার থেকে ভালবাসি। কোন শ্রমিক যদি কখনো আমার কাছে এসেছে আমার স্বার্থের দিকে না তাকিয়ে আমি শ্রমিকের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি । আমি আপনাদেরকে কথা দিতে চাই সামনেও আমি শ্রমিকের অধিকার আদায় করে যাব। আর আমার বাবার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে এলাকার উন্নয়নে মানুষের জন্য কাজ করে যেতে চাই।

    সুমন আহম্মেদ ভূঁইয়া  আরও বলেন, জামগড়া এলাকায় রাস্তাঘাটের কিছু কাজ হলেও বর্তমানে কাজগুলি দৃশ্যমান নয় কারণ হচ্ছে আমাদের অপরিকল্পিতভাবে বাড়িঘর করে আমরা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে ব্যাহত করেছি আপনাদেরকে আমি বলতে চাই আপনারা এলাকায় থাকবেন ঘর ভাড়া দিবেন মানুষের চলাচলের পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন, না হলে দুর্ভোগ তো নিজেদের উপহার আসবে।

    তিনি বলেন, আমি চেয়ারম্যান হলে সকলকে সাথে নিয়ে এলাকার পানি নিষ্কাশনের জন্য  ব্যবস্থা করার চেষ্টা করব। বৃষ্টির দিনে যেমন পানি ছিল আজকে শুকনোর সময় ঠিক আমাদের রাস্তাগুলিতে কাদা পানিতে হাটা যাচ্ছে না। তিনি বলেন, পরিকল্পিতভাবে আমার ইউনিয়নকে আমি সাজিয়ে একটি ডিজিটাল মডেল ইউনিয়নের রূপান্তরিত করব।

    মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন, আশুলিয়া কৃষক লীগের সভাপতি মোমতাজ উদ্দিন, আশুলিয়া থানা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক সানাউল্লাহ সানি ভূঁইয়া, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন সাধারন সম্পাদক সুমন মীর। জনসভায় বক্তারা বলেন, আসন্ন ইয়ারপুর ইউনিয়নের উপ নির্বাচনে আমরা মরহুম সৈয়দ আহমেদ মাস্টারের সুযোগ্য সন্তান  সুমন ভূঁইয়াকে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী  হিসাবে আমরা ইয়ারপুর বাসি আপনার সাথে থাকবো।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ নভেম্বর, ২০২২ ১১:১০ অপরাহ্ন