শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

    এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ৩০ নভেম্বর, ২০২২ ১০:৩২ অপরাহ্ন

    পিরোজপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

    পিরোজপুরে  জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ হলরুমে পরিষদের নব-নির্বাচিত ১০ সদস্য সহ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খানের কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন। দুপুর ১টায় নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের নিয়ে চেয়ারম্যান সালমা রহমান জেলা পরিষদ ভবনে এলে তাকে ফুল দিয়ে বরণ করেন প্রধান  নির্বাহী রেবেকা খান ও জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা। এর পর চেয়ারম্যান জেলা পরিষদ হল

    রুমে তার প্রথম সভায় অংশগ্রহন করেন। সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক , উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান, আব্দুল হক, আবু সাইদ মিয়া মনুসহ পৌর মেয়র গোলাম কবির ও সদর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলার ইউএনও এবং নবাগত জেলা পরিষদের সদস্যরা সহ পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

    সংক্ষিপ্ত দায়িত্ব গ্রহন অনুষ্ঠান শেষে উপস্থিত সকল কর্মকর্তা, চেয়ারম্যান, মেয়র সহ সকলের কাছে দোয়া চেয়ে আগামী দিন গুলোতে সকলের সবধরনে সহযোগিতা কামনা করে পিরোজপুর জেলাকে একটি সুখি-সমৃদ্ধ ও উন্নত জেলায় রুপান্তরিত করার প্রত্যয় ব্যাক্ত করেন।

    এর আগে সকালে নব-নির্বাচিত জেলা চেয়ারম্যান সালমা রহমান তার সকল নির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের এবং দলীয় নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত  করেন। সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ নভেম্বর, ২০২২ ১০:৩২ অপরাহ্ন