পাইকগাছায় পল্লীসমাজের মিলন মেলা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন

পাইকগাছায় পল্লীসমাজের মিলন মেলা অনুষ্ঠিত

পাইকগাছায় আন্তর্জাতিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বাল্য বিবাহ রোধে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগিতায় এবং পল্লীসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লীসমাজের নারী পুরুষ এবং কিশোর কিশোরদের খেলাধূলা উপভোগ করেন ও বাল্য বিবাহ প্রতিরোধ, আন্তর্জাতিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর)  সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

এসময় তিনি বাল্যবিবাহ রোধে কিশোর কিশোরী, অভিভাবক ও প্রশাসনের ভুমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতা ও অন্যন্য খেলাধুলার পুরস্কার বিতরণ এবং বাল্য বিবাহ রোধে উপস্থিত সকলকে নিয়ে লাল কার্ড প্রদর্শন করেন।

পল্লীসমাজের সভাপ্রধান সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রশান্ত সানা, ব্র্যাক সেলপ এর এ্যাসোসিয়েট কর্মকর্তা আছাদুল ইসলাম, পল্লীসমাজের সদস্যবৃন্দ প্রমুখ।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৩০ নভেম্বর, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩০ নভেম্বর, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন