শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‍‍‍‍‍পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ নভেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ন

    ‍‍‍‍‍পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ইতিহাস বড়ই নির্মম। মিথ্যা দিয়ে ইতিহাস রচনা করা যায় না এবং তা কখনো স্থায়ীও হয় না। জিয়াউর রহমান ছিলেন একজন পাঠক। পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারে না। তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন।

    প্রতিমন্ত্রী মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরস্থ রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে ‍‍‍রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। অর্থনীতির এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।  কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিসহ সকল সেক্টরে উন্নয়নের ধারা বইছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে, সংস্কৃতিকে এগিয়ে নিতে এবং অসমাপ্ত কাজ সম্পন্ন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই।

    সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো এমনভাবে নির্মাণ করা উচিত যাতে এটি দেখে মনে হয় দ্বিতীয় শান্তিনিকেতন। পর্যাপ্ত জায়গা নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে তুলতে হবে যাতে ছাত্র-ছাত্রীরা প্রকৃতির মাঝে আনন্দের সঙ্গে শিক্ষা লাভ করতে পারে। তিনি এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। স্বাগত বক্তৃতা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর ড. জান্নাত আরা হেনরী প্রমুখ।

    প্রতিমন্ত্রী পরে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বর মুক্তমঞ্চে সাঁথিয়া থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে তিন দিনব্যাপী (২৯ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর) লোকনাট্য উৎসব ২০২২ -এ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২৯ নভেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৯ নভেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ন