পাইকগাছার সোলাদানা ইউনিয়নের জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা গতকাল বিকালে সোলাদানা বাজারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিকদল নেতা মোঃ শহীদ মোল্যা ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের আহব্বায়ক সরদার ফারুক আহম্মেদ, প্রধান বক্তা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউপি সদস্য মশিয়ার রহমান মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুর সরদার, সাধারণ সম্পাদক হাকিম সানা, সাংগঠনিক সম্পাদক ই¯্রাফিল মোড়ল, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ তৌহিদুর ইসলাম, আলমগীর হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ।
কর্মী সভা শেষে, মোঃ শহীদ মোল্যা কে সভাপতি ও সুব্রত মন্ডল কে সাধারণ সম্পাদক করে সোলাদানা ইউনিয়ন শ্রমিকদলের ৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।