পাইকগাছায় ইট-ভাটা জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ন

পাইকগাছায় ইট-ভাটা জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

পাইকগাছায় ইট-ভাটা জবর দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সোনালী বেগম নামে এক নারী। সোনালী বেগম উপজেলার পুরাইকাটী গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী।

সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলনে সোনালী বেগম বলেন, পুরাইকাটী মৌজায়-এনএসবি নামে একটি ইট ভাটা রয়েছে। ভাটাটি আমার স্বামী শাহিনুর রহমান দীর্ঘদিন পরিচালনা করে আসছিল। ঋণগ্রস্থ হওয়ার ফলে আমার স্বামী ভাটাটি পরিচালনার জন্য পুরাইকাটী গ্রামের মৃত পির আলী সরদারের ছেলে আছাদুল সরদার, ফরিদ সরদারের ছেলে মনিরুল সরদার, মৃত মান্দার সরদারের ছেলে শহিদুল সরদার ও মৃত তমেজ মোড়লের ছেলে মুনছুর আলী মোড়লের নিকট ৩৩লক্ষ টাকায় বায়নাপত্র করে দেয়। পরবর্তীতে পাওনাদারদের মধ্যে কয়েকজন আমার স্বামীর নামে আদালতে মামলা করলে আমার স্বামী এলাকার বাইরে চলে যায়। এ সুযোগে বায়নাপত্র গ্রহীতা প্রতিপক্ষরা বেআইনী ভাবে ভাটাটি জবর দখল করে নেয়। এর পর তারা ভাটাটি ৫০ লক্ষ টাকায় ২ বছরের জন্য অন্যত্র ভাটা দেয়। এছাড়া তারা বায়নাপত্র বুনিয়াদে আদালতে ১৬৯/২১ ও ২০৩/২১ নং মামলা করে, যা চলমান রয়েছে। আমাদের ইট  ভাটায় ৫০বিঘা জমি ছাড়াও চিমনি, ডাম্পার, মেশিনাদী, ইট তৈরীর মিক্সার, কয়লা ভাঙ্গা মেশিন, জেনারেটর, মটর, উত্তোলনকৃত মাটি, বালি সহ বিভিন্ন মালামাল রয়েছে যার আনুমানিক মুল্য ২ কোটি টাকা।
তারা ভাটার যাবতীয় মাটি ও বালি বিক্রয় করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। জবর দখলকারীরা বায়নাপত্রের ক্ষমতা বলে পৌরসভার ৬নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ডের  মৃত শওকত সরদারের ছেলে এসএম মুজিবর রহমান, ৪ং ওয়ার্ডের শেখ আব্দুর রাজ্জাকের ছেলে শেখ রুহুল কুদ্দস, ৫নং ওয়ার্ডের সোহরাব আলী ও আলমতলা গ্রামের আমিন উদ্দীন সানার ছেলে হাবিবুর রহমান সানার নিকট ডিড প্রদান করেছেন। তারা কিভাবে ডিড দিয়েছেন তা আমাদের জানা নাই। তারা সকলে মিলে আমাদের এনএসবি ভাটাটি ফাইভ স্টার নাম দিয়ে পরিচালনা করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ইতোমধ্যে আমার স্বামী জমির মালিকদের হারী বাবদ ১৫ লক্ষ ও অন্যান্য পাওনাদারদের ১০লক্ষ টাকা পরিশোধ করেছে। জবর দখলকারীদের উচ্ছেদ পূর্বক ইট ভাটাটি শান্তিপূর্ন ভাবে পরিচালনা করার লক্ষে এব্যাপারে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ইট ভাটাটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন গৃহবধু সোনালী বেগম।

 

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৯ নভেম্বর, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৯ নভেম্বর, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ন