জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারদের প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২ ০৮:০৭ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারদের প্রশিক্ষণের সমাপনী

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় বিশ^বিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও সমমান কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) গাজীপুরে জাতীয় বিশ^বিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে ৩০  দিনব্যাপী চলা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে উপ-রেজিস্ট্রারদের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাজের দক্ষতা বৃদ্ধি,  তথ্যপ্রযুক্তিগত শিক্ষা, অফিস ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিষয় বিশেষজ্ঞবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্যসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান। বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ৬৩ জন উপ-রেজিস্ট্রার ও সমমানের কর্তকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর।

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

২৮ নভেম্বর, ২০২২ ০৮:০৭ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

২৮ নভেম্বর, ২০২২ ০৮:০৭ পূর্বাহ্ন