শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা গ্রেফতার

    বেনাপোল প্রতিনিধি

    ২৮ নভেম্বর, ২০২২ ০৭:৩৫ পূর্বাহ্ন

    বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা গ্রেফতার

    যশোরের বেনাপোলে টাকার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তার আলী (৪০) নামে এক চটপটির দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত মুক্তার আলী বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের রহমত আলীর ছেলে।

    ২৬ নভেম্বর দুপুরে ভিকটিমের মা এ ঘটনায় আপোষ মিমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দিলে পুলিশ দ্রæত অভিযান চালিয়ে আসামি মুক্তারকে গ্রেফতার করে থানা হেফাজতে নেন।

    জানা যায়, ভিকটিম তার চাচার বাড়ির পাশে মুক্তারের চটপটির দোকানে থালা বাসন ধোয়ার কাজ করতো। আসামী তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি ওই শিশু কণ্যা তার মাকে জানালে মা স্থানীয় গণ্যমান্যদের কাছে ঘটনার বিচার দাবি করেন তিনি। পরে বিষয়টি আপোষ মিমাংসা না হওয়ায় থানায় অভিযোগ জানান ভিকটিমের মা।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মুক্তার আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে রবিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দী ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর নিয়ে যাওয়া হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ নভেম্বর, ২০২২ ০৭:৩৫ পূর্বাহ্ন