শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চরফ্যাসনে তিন ইউপিতে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী ঘোষণা

    সবুজ মৃধা চরফ্যাসন (ভোলা) থেকে

    ২৭ নভেম্বর, ২০২২ ১১:১০ অপরাহ্ন

    চরফ্যাসনে তিন ইউপিতে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী ঘোষণা

    নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভোলার চরফ্যাসন উপজেলায় ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামীলীগ।

    রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর বাসভবনে আওয়ামী লীগের স্থানীয়সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

    নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-নীলকমল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন হাওলাদার, চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ হোসেন ও আমিনাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন।

    আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর তিন প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আওয়ামীলীগের মনোনীত এই ৩ প্রার্থী আগামী ২৯ ডিসেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।

    ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই। ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ নভেম্বর, ২০২২ ১১:১০ অপরাহ্ন