শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ নভেম্বর, ২০২২ ১১:০৬ অপরাহ্ন

    পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

    পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এবং এ কে এম এ আউয়াল সভাপতি ও এডভোকেট এম এ হাকিম হাওলাদার সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়েছেন।

    রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘোষণা দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

    এর আগে বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

    একেএমএ আউয়ালকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এমএ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

    এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভার্চুয়ালি যুক্ত হয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম, আনিসুর রহমান, গোলাম কবীর রাব্বানী চিনু প্রমুখ।

    উল্লেখ্য, ২০১৫ সালের ১১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে একেএমএ আউয়ালকে সভাপতি ও এমএ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

    পরে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ নভেম্বর, ২০২২ ১১:০৬ অপরাহ্ন