শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দুরকানী উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটি ঘোষণা

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ নভেম্বর, ২০২২ ১১:০৩ অপরাহ্ন

    ইন্দুরকানী উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটি ঘোষণা

    পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ শে নভেম্বর) পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিতা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটি প্রকাশ করেন।

    এতে মোহাম্মদ ফরিদ আহম্মেদকে আহবায়ক এবং আলমগীর কবির মান্নুকে সদস্য সচিব করা হয়েছে।
    এছাড়া আব্দুর রাজ্জাক , সংবাদিক আহসানুল হক ছগির,মস্তান হাফিজ, ডাঃ মোঃ ইব্রাহিম হোসেন ও শাহরিয়ার মোঃ আব্দুল্লাহ সোহেলকে যুগ্ন আহবায়ক করা হয়েছে।

    নতুন এ কমিটির নেতৃবৃন্দকে আগামী ৪ দিনের মধ্যে প্রস্তাবিত উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি জেলা নেতৃবৃন্দের কাছে জমা দিতে বলা হয়েছে।

    এর আগে ২০০৯ সালে আব্দুল লতিফ হাওলাদারকে সভাপতি এবং ফায়জুল কবির তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি মেয়াদ উত্তীর্ণ হলে ২০১৬ সালে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের জন্য বারবার উদ্যোগ নেয়া হলেও দীর্ঘ ৬ বছর পর আজ ২৭ ই নভেম্বর উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপি।
     নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে তৃণমূলে বিএনপি আরও উজ্জীবিত হবে আশা নেতৃবৃন্দের।

    এ বিষয়ে উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির সদ্য ঘোষিত আহবায়ক মোহাম্মদ ফরিদ আহম্মেদ প্রতিবেদককে জানান, নতুন দায়িত্ব পেয়ে আমি অনেক আনন্দিত । এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের সকল নেতা-কর্মীর কাছে দোয়া চাই, আমি যেন দলের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

    দল ও রাজনীতি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সদস্য সচিব পদ পাওয়া আলমগীর কবির মান্নুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তৃণমূলের সকল নেতা-কর্মীকে নিয়ে কাজ করতে চাই। কাউকে বঞ্চিত করে নয়, দলের সবাইকে নিয়ে সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করতে চাই। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কাজকে আরও গতিশীল করতে চাই।

    দীর্ঘদিন পর ইন্দুরকানী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে ধন্যবাদ জানিয়েছে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ নভেম্বর, ২০২২ ১১:০৩ অপরাহ্ন