শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আশুলিয়ায় অপহরণের ৫ দিন পর ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৬

    বৃষ্টি সরকার, সাভার (ঢাকা)

    ২৭ নভেম্বর, ২০২২ ১০:২৩ অপরাহ্ন

    আশুলিয়ায় অপহরণের ৫ দিন পর ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৬

    আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ফার্ণিচারের দোকান থেকে তুলে নেয়া সেই ব্যবসায়ীকে ৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী নারীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


    রোববার (২৭ নভেম্বর) দুপুরে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মিজানুর রহমান। এরআগে অভিযান চালিয়ে তাদের টাঙ্গোইলের মির্জাপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের জিম্মা থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগী ব্যবসায়ীকে।


    গ্রেফতারকৃত আসামিরা হলেন, যশোর জেলার মনিরামপুর থানার কেরতপুর গ্রামের মৃত আব্দুল সাত্তার গাজীর ছেলে কেরামুন হোসেন সম্রার্ট(৩৪), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ধাউরা নয়াপাড়ার মৃত হাজী খবীর উদ্দীনের ছেলে গাড়ি চালক আ: আউয়াল (৫০), একই থানার আন্দুরা এলাকার মৃত আ. রশিদের ছেলে মো. বাবুল মিয়া(৫০), পেকুরা গ্রামের নজমত আলীর ছেলে মো. রফিকুল ইসলাম(৫১) ও তার স্ত্রী খাদিজা (৩৮) সহ একই জেলার বাসাইল থানার দাপনাজোর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. রাসেল মিয়া(৩৮)।


    জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদি হাসান মানিকগঞ্জের ঘিওর থানার পশ্চিম কালিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে। বর্তমানে আশুলিয়ার বাইপাইলে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন ও ফার্ণিচার ব্যবসা করেন।


    ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদি হাসান বলেন, ‘গত ২২ নভেম্বর সন্ধ্যা আমি আমার ফার্ণিচার প্রতিষ্ঠানে বসে ছিলাম। এরমধ্যে ৫ জন লোক ক্রেতা সেজে মালামাল দেখছিলো। এরপর হঠাৎ করে তারা আইনের লোক বলে আমাকে টেনে হিচড়ে হাইয়েচ মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। আমাকে তুলে নিয়ে চোখ বেঁধে মারধর করে ব্যাংক চেকে স্বাক্ষর করায়। আমার স্ত্রীকে ফোন করে মুক্তিপণ দাবি করে। এছাড়া আমার কাছে টাকা পাবে এই মর্মে স্টাম্পেও স্বাক্ষর নেয়। গ্রেফতার নারী খাদিজা আমার পূর্ব পরিচিত ও দূর সম্পর্কের আত্মীয়। তারা তুলে নিয়ে গেলে পরে ওই নারীকে দেখতে পাই।

    এ ঘটনায় ২৫ নভেম্বর ভুক্তভোগী ব্যবসায়ীর মা রুবি বেগম বাদী হয়ে অজ্ঞাত ৬ থেকে ৭জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের ৬জনকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়।

    এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই আল মামনু কবির বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে আমরা অভিযান শুরু করি। প্রযুক্তির সহযোগিতা ও গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই, কিশোরগঞ্জ, গাজীপুর ও মির্জাপুরে অভিযান করি। প্রথমে গাড়ি চালককে গ্রেফতার করি। তারপর তার তথ্যমতে বাকীদের মির্জাপুর থানার পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে গ্রেফতার করি। প্রায় ৩ মাস ধরে তারা এই ব্যবসায়ীকে তুলে নেয়ার পরিকল্পণা করে। সে অনুযায়ী তাকে হাইয়েচ মাইক্রোবাস নিয়ে এসে ফিল্মি কায়দায় পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। তারা ভুক্তভোগী ব্যবসায়ীর পূর্ব পরিচিত।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ নভেম্বর, ২০২২ ১০:২৩ অপরাহ্ন