পিরোজপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকালে পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তর এর উদ্যোগে পিরোজপুর এলজিইডি মিলনাতনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এলজিইডির কর্মকর্তা, কর্মচারীদের সন্তানগন অংশগ্রহন করেন।
এ সময় পিরোজপুর এলজিইডির নর্বাহী প্রকৌশলী আব্দুস সত্তার, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, সাংবাদিক জহিরুল ইসলাম (টিটু) ,বিচারক হিসাবে শিল্পকলা একাডেমীর শিক্ষক শিশির হালদার ,সহকারী প্রকৌশলী ফজলে রাব্বী, সাংবাদিক, এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।