শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি চুমকি, সম্পাদক শিলা

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ নভেম্বর, ২০২২ ১০:৪৪ অপরাহ্ন

    মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি চুমকি, সম্পাদক শিলা

    মেহের আফরোজ চুমকীকে সভাপতি এবং শবনম জাহান শিলাকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যাণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলন শেষে তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন।

    এছাড়াও তিনি  ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে পারুল আক্তার এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে  শাহিদা তারেক দীপ্তি  ও সাধারণ সম্পাদক হিসেবে হাসিনা বারীর নাম ঘোষণা করেন।

    এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে সিমিন হোসেন রিমি এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে  জাহানারা বেগমের নাম ঘোষনা করেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর