শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • কুমিল্লায় বিএনপির গণ সমাবেশ শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ নভেম্বর, ২০২২ ০১:৩৯ অপরাহ্ন

    কুমিল্লায় বিএনপির গণ সমাবেশ শুরু

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহামানের জন্য সিট ফাঁকা রেখে কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে।

    শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর টাউনহল মাঠে কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়। প্রথমে স্থানীয় নেতাদের বক্তব্য পর্ব শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এর আগে বাধা-বিপত্তির আশঙ্কায় দুদিন আগে থেকেই সমাবেশস্থল টাউনহল মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার থেকেই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ কুমিল্লার দূরের উপজেলাগুলো থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে আসেন। শনিবারও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  সমাবেশস্থলে জড়ে হন। নেতাকর্মীদের ঢলে টাউনহল মাঠে তিল ধারণের ঠাঁই নেই। সড়কেও অবস্থান নিয়েছেন অনেকে।

    জেলার নাঙ্গলকোট থেকে আসা নুর হোসেন নামে এক যুবদলকর্মী বলেন, ‘বাংলার মানুষের অধিকার আদায়ে তিনদিন আগে কুমিল্লায় এসেছি। ভাতের অধিকার, বাঁচার অধিকার এবং স্বাধীনতার অধিকার নিয়ে বাড়ি ফিরে যাবো।’

    চাঁদপুর জেলা বিএনপি নেতা আব্দুল কাদের বলেন, ‘শুক্রবার সকালে আমার নেতৃত্বে ১০ হাজার নেতাকর্মী এসেছে। আমরা সারা রাত সমাবেশস্থলেই কাটিয়েছি।’

    এদিকে মাঠের পূর্বকোণে নেতাকর্মীদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। শতাধিক চিকিৎসক জরুরি স্বাস্থ্য সেবা দিচ্ছেন।

    বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া বলেন, ‘কুমিল্লায় হবে সর্ববৃহৎ সমাবেশ। যা কুমিল্লার মাটিতে এর আগে কেউ দেখেনি। এ সমাবেশ হবে দেশের সর্ববৃহৎ সমাবেশ। যার প্রমাণ আপনার শুক্রবার দুপুর থেকেই দেখেছেন।’




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৬ নভেম্বর, ২০২২ ০১:৩৯ অপরাহ্ন