শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চুয়েটে ১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াড সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ নভেম্বর, ২০২২ ০৯:৩৯ পূর্বাহ্ন

    চুয়েটে ১৩তম স্নাতক গণিত অলিম্পিয়াড সম্পন্ন

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ (২৫ নভেম্বর) শুক্রবার ১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২২ এর বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল পর্ব সম্পন্ন হয়েছে। এতে চট্টগ্রাম অঞ্চলের ১৬টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী মো. সায়েম। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. মোমিনুল ইসলাম এবং মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদ বিন মোস্তফা। উল্লেখ্য যে, এ অলিম্পিয়াডের সেরা ১০ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় এবং পরবর্তীতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেবেন।


    এ উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায় চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস ভবনের মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ই-ম্যাথ এর গবেষক জনাব কাজী মো. আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাম্মৎ তাহমিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণিত অলিম্পয়াডের সদস্য সচিব অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। সঞ্চালনায় ছিলেন চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ও সহকারী অধ্যাপক জনাব পারভীন আকতার।


    প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, "গণিতের মাধ্যমে পৃথিবীর অনেক জটিল বিষয়ের ব্যাখ্যা জানার সুযোগ হয়। গণিতের যথার্থ ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে আমরা আধুনিক ও উন্নত সভ্যতা পেয়েছি। চতুর্থ শিল্পবিপ্লবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে বিজ্ঞান ও গণিতে উৎকর্ষ সাধন করতে হবে।

    তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের অভিযাত্রা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সম্মৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে অগ্রযাত্রা চলছে, সেখানে আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীরা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নেতৃত্বের ভূমিকায় থাকবে। এজন্য ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গভীর দেশপ্রেম ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। চিন্তা-চেতনায় সৎ ও মানবিক হতে হবে। চুয়েটের গণিত বিভাগ বিগত তিনবারের মতো এবারও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের আয়োজক হিসেবে “১৩তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২২” সফলভাবে আয়োজন করায় আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।"


    এর আগে সকাল ৯.৩০ ঘটিকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন ও শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় চুয়েটের গণিত বিভাগের আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এবারের গণিত অলিম্পিয়াডের স্পন্সর হিসেবে ছিল- বিএসআরএম, বার্জার পেইন্ট,  ডায়মন্ড  সিমেন্ট লিমিটেড এবং সোনালী ব্যাংক লিমিটেড।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৬ নভেম্বর, ২০২২ ০৯:৩৯ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৬ নভেম্বর, ২০২২ ০৯:৩৯ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৬ নভেম্বর, ২০২২ ০৯:৩৯ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৬ নভেম্বর, ২০২২ ০৯:৩৯ পূর্বাহ্ন