কুড়িগ্রামে স্কুল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২২ ০৯:৩৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে স্কুল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি গত বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যলয়, নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  ডাংরারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ও শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান প্রত্যক্ষ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের শিখন দক্ষতা যাচাই করেন।

প্রতিমন্ত্রী বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীদের মেধা ও শিক্ষকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সফল জাতিগঠনে প্রাথমিক শিক্ষা ভিত হিসেবে কাজ করে। তাই এ ভিত সুদৃঢ় করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিদ্যালয়গুলোর অবকাঠামো সমস্যার অচিরেই সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলামসহ স্হানীয় শিক্ষা প্রশাসনের  কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৬ নভেম্বর, ২০২২ ০৯:৩৬ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৬ নভেম্বর, ২০২২ ০৯:৩৬ পূর্বাহ্ন