শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অভিযুক্ত আটক

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ নভেম্বর, ২০২২ ০৯:৪৮ অপরাহ্ন

    ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অভিযুক্ত আটক

    পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের কথা বলে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়েছে।

    এরপর ওই ছাত্রী শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় ধর্ষক ছাত্রীর নাম ব্যবহার করে আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে।

    এ বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে ছাত্রীর পিতা বাদী হয়ে মঙ্গলবার রাতে ধর্ষক কালাইয়া গ্রামের রাম ব্যাপারীর ছেলে হৃদয় ব্যাপারী ও তার সহযোগী ভগিনীপতি সুব্রত সরকারের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেন।

    বুধবার রাতে হৃদয়কে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার সহযোগী ভগ্নিপতি সুব্রত সরকারকেও গ্রেফতার করেছে। বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, ইন্দুরকানীর একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে প্রেমের প্রলোভনে গ্রামের হৃদয় ব্যাপারী (২০) গত ৫ মে তার ভগ্নিপতির বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে ভিডিওচিত্র ধারণ করে।


    ওই ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রী ধর্ষণে রাজি না হওয়ায় ১৪ ও ২০ নভেম্বর ছাত্রীর নামে আইডি খুলে ধর্ষক হৃদয় ব্যাপারী ওই ছাত্রীর আপত্তিকর ছবি ফেইসবুকে পোস্ট করে।

    এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, এ বিষয়ে ধর্ষক হৃদয় ব্যাপারী ও তার সহযোগী সুব্রত সরকারের নামে বৃহস্পতিবার রাতে একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্তদের আটক করেছে পুলিশ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ নভেম্বর, ২০২২ ০৯:৪৮ অপরাহ্ন