শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দিনাজপুরে কাপড় কিনতে নিয়ে গিয়ে দুই সন্তানকে হত্যা! বাবা নিখোঁজ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ নভেম্বর, ২০২২ ০২:৪৪ অপরাহ্ন

    দিনাজপুরে কাপড় কিনতে নিয়ে গিয়ে দুই সন্তানকে হত্যা! বাবা নিখোঁজ

    দিনাজপুরের বিরল উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবনের কক্ষ থেকে দুই শিশুর লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ৯টায় স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে বিরল থানার পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে।

    মারা যাওয়া দুই শিশু হলো—রিমন ইসলাম (৭) ও তার ভাই ইমরান হোসেন (৩)। তারা উপজেলার পৌর শহরের শংকরপুর গ্রামের শরিফুল ইসলামের (৩৫) ছেলে।

    বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হাসান বলেন, আজ শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে বিদ্যালয়ের পরিত্যাক্ত কক্ষে দুই শিশুর লাশ পড়ে থাকার কথা জানতে পারেন। পরে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তাদের বাবার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশু দুটি হত্যার শিকার হয়েছে। বাবার খোঁজ পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

    প্রতিবেশীদের সূত্রে জানা যায়, শরীফুল ইসলাম পেশায় কৃষিকাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি আইসক্রিম বিক্রি করেন। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। কিছুদিন আগে স্ত্রী এক পরিচিতজনের মাধ্যমে ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। গত সপ্তাহে স্বামী শরিফুলের কাছে একটি তালাকনামা পাঠিয়েছেন তিনি।

    শরীফুল ইসলামের বাবা রফিকুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শীতের পোশাক কিনে দেওয়ার কথা বলে দুই সন্তান নিয়ে বাড়ি থেকে বের হন শরিফুল। অনেক রাত পর্যন্ত বাড়ি না ফিরলে শরিফুলের মুঠোফোনে কল করেন তিনি। দিবাগত রাত আড়াইটায় ফোন ধরে শরিফুল তাঁকে বলেন, ছেলেদের বিষ খাইয়ে মেরে ফেলেছেন, নিজেও বিষ খাবেন। তবে কোথায় আছেন, তা না জানিয়ে ফোন কেটে দেন। এখন পর্যন্ত তিনি নিখোঁজ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ নভেম্বর, ২০২২ ০২:৪৪ অপরাহ্ন