পাইকগাছা থানা পুলিশ ক্রেতা সেজে আবারোও হাতে-নাতে ৫শ’ গ্রাম গাঁজাসহ রানা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন।গতকাল দুপুর দেড়টার দিকে এসআই তাকবীর হোসাইন ক্রেতা সেজে তাকে উপজেলার কাঠিপাড়া থেকে গাঁজা বিক্রয়কালে গ্রেফতার করেন। পুলিশ জানান, রানার গ্রামের বাড়ী উপজেলার লস্করে।
এ ঘটনায় রানার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ধৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় একাধিক মামলা আছে।