শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সীমান্তে অবৈধ অনুপ্রবেশ : বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি

    বেনাপোল প্রতিনিধি

    ২৫ নভেম্বর, ২০২২ ১১:০১ পূর্বাহ্ন

    সীমান্তে অবৈধ অনুপ্রবেশ : বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি

    যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তের ওপারে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় আকবর আলী (৩৫) নামে এক বাংলাদেশীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় সে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়লে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন সাদীপুর গ্রামের বিজিবি‘র পোতা পোস্টের বিপরীতে ভারতের জয়ন্তীপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

    আটক আটক আকবার আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কলবাড়ি গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
    জানা যায়, ৬ মাস পূর্বে কাজের সন্ধানে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় যায় আকবার আলী। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দালালের মাধ্যমে ভারতের জয়ন্তীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় ভারতের হরিদাসপুর ১৫৮ বিএসএফ ব্যাটালিয়নের জয়ন্তীপুর ক্যাম্পের টহলদল তাকে ধাওয়া করে। ধরতে না পেরে বিএসএফ এ সময় দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে আকবার আলী বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এলে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি বেনাপোল চেকপোস্ট আইসিপির পোতা পোষ্টের টহলদল।

    এ ব্যাপারে যশোর  ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফ বিজিবিকে জানিয়েছেন ভারত থেকে মাদক পাচারের সময় মাদক চোরাচালানীকে আটক করতে দুই রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে চার পোটলা ফেনসিডিলও উদ্ধার করেছে বিএসএফ। গুলির আতংকে একজন বাংলাদেশে চলে আসে অন্যরা ভারতীয় সীমান্তে পালিয়ে যায় বলে তারা জানায়।

    আটক আকবার আলী অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ নভেম্বর, ২০২২ ১১:০১ পূর্বাহ্ন