শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুর উপজেলা বিএনপির শীর্ষ ৫ নেতা জামিনে মুক্ত

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ নভেম্বর, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন

    নাজিরপুর উপজেলা বিএনপির শীর্ষ ৫ নেতা জামিনে মুক্ত

    পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক সহ উপজেলা বিএনপির শীর্ষ ৫ নেতা উচ্চআদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

    বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন তারা।এসময় কারা ফটকে অবস্থান করছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা সদ্য কারামুক্ত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন। কারামুক্ত ৫ নেতা হলেন নাজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিটন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান দুলাল, জেলা বিএনপির সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ এবং ঢাকাস্ত জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হিরুয়ার রহমান মোল্লা। তাঁদের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি এবং আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

    এর আগে কৃষক লীগ নেতা বাদী হয়ে  হামলা ও বিস্ফোরক আইনে নাজিরপুর থানায় দায়ের করা একটি মামলায় তাদের আসামি করা হয়েছিল। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন তাঁরা। জামিনের মেয়াদ শেষে এই পাঁচ নেতা গত বৃহস্পতিবার (১০ নভেম্বর)  পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মুহা. মুহিদুজ্জামান আসামিদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    উল্লেখ্য-গত বৃহস্পতিবার(৮সেপ্টেম্বর) বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নাজিরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।  এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয় এবং উভয় দলের ৬০ নেতাকর্মী আহত হয় বলে এলাকাবাসী জানান। পরে  ১০সেপ্টেম্বর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান বাদী হয়ে উপজেলা বিএনপি সভাপতি নজরুল ইসলাম খানকে প্রধান আসামি করে অঙ্গসংগঠনের ১০০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০জনকে আসামি করে স্থানীয় থানায় একটি মামলা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ নভেম্বর, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন