প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরতœ শেখ হাসিনার ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) যশোরে আগমন উপলক্ষে বেনাপোলে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাসহ আনন্দ ও প্রচার মিছিল বের করেছে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ ও শার্শা উপজেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আকুল হোসাইনের নেতৃত্বে বেনাপোলে এই আনন্দ ও প্রচার মিছিল বের করা হয়।
বুধবার সকালে শত শত যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের উপস্থিতিতে আনন্দ র্যালী বেনাপোল বাজার প্রদক্ষিণ করে। র্যালী শেষে এক সংক্ষিপ্ত পথসভায় আকুল হোসাইন বাংলাদেশ আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান লিটন, সাবেক সহ-সভাপতি মাহাবুর রহমান, সাবেক সহ-সভাপতি নাসির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল, উপজেলা যুবলীগ নেতা নাজমুল হোসেন, মিকাইল হোসেন, শাহাবুদ্দিন, কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।