বেনাপোলে গৃহবধুকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বেনাপোল প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন

বেনাপোলে গৃহবধুকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

যশোরের বেনাপোলে গৃহবধুকে বেঁধে রেখে  নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে একদল ডাকাত। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের উত্তর পাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন আশানুর রহমানের বাড়িতে।

বুধবার (২৩ নভেম্বর) গভীর রাতে সীমানা প্রাচীরের গেট ও ঘরের তালা ভেঙ্গে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে গৃহবধুকে জিম্মি করে জমি বিক্রির গচ্ছিত নগদ ১৬ লাখ টাকাসহ স্বর্ণালংকর নিয়ে গেছে বলে জানা যায়।

ভূক্তভোগী গৃহবধু হালিমা (৩৮) জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ রুমের ভিতর একদল ডাকাত সদস্যকে দেখতে পাই। তারা তাকে মুহুর্তের মধ্যে হাত-পাঁ ও চোঁখ বেঁধে ফেলে ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণালংকর ও নগদ ১৬ লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়।

তাৎক্ষনিক পরিবারের সদস্যরা জরুরী সহায়তা নাম্বার ৯৯৯ এ কল করে ডাকাতির বিষয় অবগত করেন। সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরা বুধবার সকালে ভূক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন।

বেনাপোল পোর্ট থানার এস আই অমিত হাসান জানান, ৯৯৯ এ কল মোতাবেক সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে ডাকাতির সত্যতা মিলেছে। থানায় অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে গভীর রাতে ডাকাতির ঘটনায় এলাকাবাসী আতংকের মধ্যে রয়েছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৪ নভেম্বর, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৪ নভেম্বর, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন