শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  •  রেডক্রিসেন্ট পিরোজপুর জেলার দায়িত্বে জেলা পরিষদ চেয়ারম্যান হ্যাপি

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ নভেম্বর, ২০২২ ০৭:৫৭ অপরাহ্ন

     রেডক্রিসেন্ট পিরোজপুর জেলার দায়িত্বে জেলা পরিষদ চেয়ারম্যান হ্যাপি

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটে জেলায় প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী।

    আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুরে তিনি নিজেই দায়িত্ব গ্রহণের বিষয়টি জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম স্বাক্ষরিত এক অফিস সার্কুলারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য বলা হয়েছে।

    রেড ক্রিসেন্ট জানিয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট অর্ডার (পি. ও. ২৬ অফ ১৯৭৩) আর্টিকেল ৭.৩ অনুযায়ী নির্বাচিত সকল চেয়ারম্যান পদাধিকার বলে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী তিনি জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

    এদিকে নবনির্বাচিত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক ও রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা ইকবাল মাসুদ বলেন, আমরা প্রথমবারের মতো নারী চেয়ারম্যান পেয়ে আনন্দিত। আমাদের যেকোন প্রয়োজনে তার সার্বিক সহযোগীতা আমরা তার কাছে আশা করছি। তিনি আমাদের ইউনিটের কার্যক্রকে আরো বেগবান করবেন বলে আমরা আশা করছি।

    এ বিষয়ে নবনির্বাচিত পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যেকোন দূর্যোগ ও প্রতিকূল অবস্থায় সাধারণ মানুষের সহযোগীতায় কাজ করে আসছে। পিরোজপুরে এসকল কার্যক্রমকে আরো গতিশীল করতে আমি কাজ করে যাব। আমি আমার আগামী দিনের কার্যক্রমকে গতিশীল করতে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ নভেম্বর, ২০২২ ০৭:৫৭ অপরাহ্ন