শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকায় জাতীয় সাহিত্য সম্মেলন আগামী বছর: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ নভেম্বর, ২০২২ ০৭:৩৬ অপরাহ্ন

    ঢাকায় জাতীয় সাহিত্য সম্মেলন আগামী বছর: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জেলা পর্যায়ে সাহিত্য-সংস্কৃতিকে বেগবান করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের ৬৪ জেলায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চলতি নভেম্বর মাসে ৩০টি জেলায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাকি ৩৪টি জেলায় সাহিত্যমেলা আয়োজন সম্পন্ন হবে। জেলা সাহিত্যমেলা আয়োজনের ধারাবাহিকতায় আগামী বছরের প্রথমদিকে সুবিধাজনক সময়ে ঢাকায় জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে।

    প্রতিমন্ত্রী আজ বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির সমন্বয়ে ও জেলা প্রশাসন, কিশোরগঞ্জ আয়োজিত দুই দিনব্যাপী (২৩-২৪ নভেম্বর) 'জেলা সাহিত্যমেলা ২০২২' এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, জাতীয় চার নেতার অন্যতম জনপ্রিয়, সজ্জন ও নিরংহকার রাজনীতিবিদ সৈয়দ নজরুল ইসলামের জন্মভূমি কিশোরগঞ্জ জেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবর্তমানে বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় তিনি মুক্তিযুক্তকালীন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আমৃত্যু তিনি জাতির পিতার অনুগত ও বিশ্বাসভাজন ছিলেন। নির্লোভ ও সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত এ মহান নেতা বঙ্গবন্ধুর প্রতি আস্থা ও অঙ্গীকার তাঁর শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করেছিলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রাগৈতিহাসিক কাল থেকে  শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে প্রাগ্রসর জেলা কিশোরগঞ্জ। এ জেলার কবি-সাহিত্যিকদের সৃষ্টিকর্ম বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তিনি বলেন, কিশোরগঞ্জ জেলার সাহিত্যধারা বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের মধ্যে অন্যতম হলো- দ্বিজ বংশীদাস, চন্দ্রাবতী, মাধবাচার্য, মুকুন্দরাম চক্রবর্তী, বিপিন বিহারী বিশ্বাস, কেদারনাথ মজুমদার, নীহাররঞ্জন রায়, সুকুমার রায়, নীরদ সি. চৌধুরী, রাহাত খান, আবিদ আজাদ, উপেন্দ্রকিশোর রায় চৌধুরী প্রমুখ।

    কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, বাংলা একাডেমির সচিব (যুগ্মসচিব) এ. এইচ. এম. লোকমান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম. এ আফজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. দীন মোহাম্মদ।

    উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ৬৪ জেলায় এ সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২৩ নভেম্বর, ২০২২ ০৭:৩৬ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৩ নভেম্বর, ২০২২ ০৭:৩৬ অপরাহ্ন