পাইকগাছায় ২১টি কচ্ছপসহ ব্যবসায়ী আটক, অর্থদন্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ন

পাইকগাছায় ২১টি কচ্ছপসহ ব্যবসায়ী আটক, অর্থদন্ড

পাইকগাছা পৌর সদরের সরল বাজারে ২১টি কচ্ছপসহ এক ব্যবসায়ীকে আটকের পর অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় ২১টি কচ্ছপসহ মনোরঞ্জন নামের ওই ব্যবসয়ীকে অর্থদন্ড প্রদান করা হয়। মনোরঞ্জন মন্ডল পৌর সদরস্থ সরল ৫নং ওয়ার্ডের বাসিন্দা বিনোদ বিহারী মন্ডলের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২” মোতাবেক মনোরঞ্জন মন্ডলকে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। উদ্ধারকৃত কচ্ছপগুলো সরল পুকুরে অবমুক্ত করা হয়।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, পুলিশের উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম, উপ-পরিদর্শক নিরুপম নন্দী, উপ-পরিদর্শক ব্রজ কিশোর, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন এবং আনসার সদস্য রাকিব ও শুচিন উপস্থিত ছিলেন।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৩ নভেম্বর, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৩ নভেম্বর, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ন