শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে পিরোজপু বিএনপির সমাবেশ

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ নভেম্বর, ২০২২ ১১:০৫ অপরাহ্ন

    ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে পিরোজপু বিএনপির সমাবেশ

    ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছাত্রদল নেতা নয়ন মিয়াকে গুলি করে হত্যার প্রতিবাদে পিরোজপুরে  সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

    জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শহিদুল্লা শহিদ,পিরোজপুর জেলা বিএনপির জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লিন, পিরোজপুর জেলা জাসাসের সভাপতি জাহিদ হাসান,  পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল, পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম সেখ।

    এসময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যার বিচার করতে হবে। নিরপেক্ষ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ হবে সর্বকালের সেরা সমাবেশ। পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আমরা সবাই একসাথে সমাবেশে যোগদিবো। এ সমাবেশের মধ্য দিয়েই নতুন সূর্যের উদয় হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ নভেম্বর, ২০২২ ১১:০৫ অপরাহ্ন