শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিবি পরিচয়ে ডাকাতি পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নে

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ নভেম্বর, ২০২২ ১০:৪৪ অপরাহ্ন

    ডিবি পরিচয়ে ডাকাতি পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নে

    পিরোজপুরে শিকদার মল্লিক ইউনিয়নে  ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ নভেম্বর)  মধ্যরাতে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে  শিকদার বাড়ি এ ঘটনা ঘটেছে ।

    ভুক্তভোগীর পরিবার থেকে জানায়, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের শিকদার বাড়িতে মঙ্গলবার ভোররাতে ডাকাতির ঘটনা ঘটে। ৭-৮ জন লোক রাতে প্রথমে বাড়িতে ঢুকে ডিবি পুলিশের পরিচয় দেন।

    তারা বাড়ির ছেলে শরিফুজ্জামান মনি শিকদারের কথা জানতে চান ও কোথায় কী রাখা আছে জানতে চান। পরে শরিফুজ্জানের মা রওশন আরা হাবিবসহ আরো কয়েকজনকে বেঁধে বাড়িতে থাকা তাদের দোকান এর নগদ ৮ লাখ টাকা ও আনুমনিক ৪০/৫০ ভড়ি স্বর্ণ নিয়ে যায়।


    রওশন আরা হাবিব বলেন, আমি নামাজ পড়ার জন্য উঠে দেখি কয়েকজন লোক ঘরের মধ্যে ঘুরতেছে। তারা কারা জিজ্ঞাসা করলে বলে আমরা ডিবির লোক। তারা আমার কাছে জানতে চায় আপনার ছেলে মনি কোথায় এবং তার কাগজপত্র ও পেনড্রাইভ কোথায়? আমি কিছু না বলায় আমাকে ও বাসার অন্যদের বেঁধে রেখে ডাকাতি করেছে।

    তার ছোট ছেলে মনিরুজ্জাসান লিটন শিকদার বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ভাই মনি শিকদার চেয়ারম্যান পদে নির্বাচন করেন। অল্প ভোটে আমরা হেরে গেলে পরে শুরু হয় যত সমস্যা।

    আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কয়েকদিন আগে পুড়িয়ে দেওয়া হলো। এবার আমাদের বাড়িতে ডাকাতি। এমনটা নির্বাচনের আগে কখনোই ছিল না। এ সব ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার চাই।

    পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ নভেম্বর, ২০২২ ১০:৪৪ অপরাহ্ন