শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শা সীমান্তে সরিষা ক্ষেতে পাওয়া গেল ২০টি স্বর্ণের বার

    বেনাপোল প্রতিনিধি

    ২২ নভেম্বর, ২০২২ ০৯:৪৭ পূর্বাহ্ন

    শার্শা সীমান্তে সরিষা ক্ষেতে পাওয়া গেল ২০টি স্বর্ণের বার

    ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় পাচারকারীরা স্বর্ণের ব্যাগ ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৩০ গ্রাম।

    সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের একটি সরিষা ক্ষেতের মধ্যে থেকে স্বর্ণের এই চালান উদ্ধার করা হয়।

    যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী সোমবার দুপুরে এক প্রেস নোটে জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শালকোনা বিজিবি ক্যাম্পের নায়েক শরিফুল ইসলামের নেতৃত্বে শার্শা উপজেলার নারকেলবাড়িয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের কালু মিয়ার আম বাগানের মধ্য দিয়ে একজন ব্যক্তি গোলাপী রঙের ব্যাগ হাতে ভারত সীমান্তের দিকে যাওয়ার চেস্টা করলে তাকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা ব্যাগ সরিষা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে কর্মরত কৃষকদের সহায়তায় সরিষা ক্ষেত তল্লাশি করে ব্যাগের মধ্য হতে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

    পালিয়ে যাওয়া পাচারকারী শার্শার শালকোনা গ্রামের আব্দুল আজিজের ছেলে তারিকুল ইসলাম তারেক (৪০) কে আটকে বিজিবি’র একটি স্পেশাল টিম অভিযানে রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ও পলাতক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ নভেম্বর, ২০২২ ০৯:৪৭ পূর্বাহ্ন