মোমতাজ নিসাত অটিজম কেয়ার সেন্টার কতৃক আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করে ওব্যাট হেল্পার্স কতৃক পরিচালিত "উচ্ছ্বাস"। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, খেলাধুলা ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন প্রকার উপকরণ বিনা মূল্যে বিতরণ করে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম মহানগরের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে এই কেয়ার সেন্টার বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করেছে। আইএসডিসিএম ও ওব্যাট হেল্পার্স এর প্রজেক্ট অফিসার সোহেল আকতার খান বলেন, প্রতিটি শিশুর সঠিকভাবে বাঁচার অধিকার আছে। আমরা সমজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে বুঝতে পারলাম যে, তারাও সঠিক কার্যক্রমে তাদের মূল্যায়নে দৃষ্টান্ত রাখতে পারে।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উচ্ছাসের ইনচার্জ ফারহা আকতার, ওব্যাট প্রি স্কুলের ইনচার্জ রাজিয়া সুলতানা, ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান এর প্রধান শিক্ষিকা রাজিয়া পারভীন, ওব্যাট জুনিয়র হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক ও ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ওব্যাট থিংক ট্যাংক কর্ণফুলীর সভাপতি মো:ইমরান হোসেন সহ শিক্ষার্থীদের একাংশ।
অনুষ্ঠান শেষে আইএসডিসিএম-চট্রগ্রাম এর প্রজেক্ট অফিসার মুহাম্মদ মোজাম্মেল হোসাইন বলেন আমাদের এই রকমের কর্যক্রম চলমান থাকবে এবং আগামীতে আরও বেশি সংখ্যা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কার্যক্রম অব্যাহত থাকবে।