শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব শিশু দিবস উদযাপন

    নিজস্ব প্রতিবেদক

    ২১ নভেম্বর, ২০২২ ১০:০১ অপরাহ্ন

    বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব শিশু দিবস উদযাপন

    ২০ নভেম্বর'২২ আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রাম চান্দার পাড়া, রহমান আদর্শ শিক্ষালয়ে যৌতুক, বাল‍্য বিবাহ, মাদক,নারী ও শিশু নির্যাতন বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় রহমান আদর্শ শিক্ষালয়ের সিনিয়র শিক্ষক মোঃ এহসানুল হক ও জেসমিন আক্তারের যৌথ সঞ্চালনায় এবং স্কুলের শিক্ষক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালিশহর নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ এনামুল হক মনিরী। প্রধান আলোচক ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।

    এই সময় অতিথি বৃন্দ বলেন, বর্তমানে সরকার জঙ্গি সন্ত্রাস যৌতুক, বাল‍্য বিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে খুবই সোচ্চার আছেন। তার পাশাপাশি আমাদের সকলকেও সোচ্চার হতে হবে। তারা আরও বলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন যেভাবে প্রতিটা স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। এই সময় তারা আরও এই সংগঠনের মতো সকল সামাজিক সংগঠন সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে অসামাজিক কার্যক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই দেশ সন্ত্রাস ও মাদক মুক্ত হবে।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্যে রাখেন, ভবঘুরের প্রতিষ্ঠাতা পাগলের বন্ধু খ‍্যাত মোঃ আলমগীর বাদশাহ, স্বাধীন বাংলা মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম,তরুণ সমাজ সেবক মোহাম্মদ রানা,আসক ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক মোঃ জেবল হোসেন সহ উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ নভেম্বর, ২০২২ ১০:০১ অপরাহ্ন