শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আদালত থেকে দুই জঙ্গি ছিনতাই

    যশোর সীমান্তে রেড অ্যালার্ট

    বেনাপোল প্রতিনিধি

    ২১ নভেম্বর, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন

     যশোর সীমান্তে রেড অ্যালার্ট

    ঢাকার আদালত থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া দুই জঙ্গিকে গ্রেফতারে রাজধানীর পাশাপাশি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও যশোর সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে স্বরাস্ট্র মন্ত্রণালয়।

    বেনাপোল আন্তজার্তিক চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথ দিয়ে যাতে পালিয়ে যাওয়া জঙ্গীরা পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে সংশ্লিস্ট থানা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। এর ফলে চেকপোস্ট ইমিগ্রেশন ও যশোর সীমান্তে অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল এর পাশাপাশি সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কোনভাবে যেন জঙ্গীরা পালিয়ে যেতে না পারে সে জন্য গোটা চেকপোস্ট ও সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
    জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

    ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

    ইমিগ্রেশন সুত্র জানায়, আদালত থেকে পালিয়ে যাওয়া কোন জঙ্গী যাতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থা জারী করা হয়েছে। যারা ভারত যাচ্ছে তাদের সঠিকভাবে পর্যবেক্ষন করে অনুমতি প্রদান করা হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসাররা প্রতিটি পাসপোর্ট পৃঙ্খানুপুঙ্খ ভাবে দেখে সীল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছে। সন্দেহভাজন লোকদের বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হচ্ছে।

    বেনাপোল পোর্ট থানার ওসি কামাল ভূইয়া রেড অ্যালার্ট এর বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দেশব্যাপী এলার্ট জারি করেছে স্বরাস্ট্র মন্ত্রণালয়। নির্দেশ আসার পর পরই গোটা ইমিগ্রেশন এলাকায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সাদা পোষাকে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ নভেম্বর, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন