শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ওব্যাট প্রি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব শিশু দিবস উদযাপন

    চট্টগ্রাম প্রতিনিধি

    ২০ নভেম্বর, ২০২২ ১১:৫৪ অপরাহ্ন

    ওব্যাট প্রি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব শিশু দিবস উদযাপন

    বিশ্ব শিশু দিবস  উপলক্ষে রোববার চট্টগ্রামে ওব্যাট  প্রি স্কুলের শিক্ষার্থীদের এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসডিসিএম ও ওব্যাট হেল্পার্স এর প্রজেক্ট অফিসার সোহেল আক্তার খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণের স্কুলের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম শরিফ, পপুলার জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ জলিল, আইএসডিসিএম-চট্রগ্রাম এর প্রজেক্ট অফিসার মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, ওব্যাট প্রি স্কুলের ইনচার্জ রাজিয়া সুলতানা, ওব্যাট প্রাইমারি স্কুল-এসবিএন এর প্রধান শিক্ষিকা ইসরাত পারভিন, ওব্যাট জুনিয়র হাই স্কুল-সেগুনবাগানের প্রধান শিক্ষিকা রাজিয়া পারভিন, সহকারি প্রধান শিক্ষক ও ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

    পুরষ্কার বিষয়ক সঞ্চালনায় ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ইনচার্জ ফারহা আক্তার।

    অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণ ছিলো অতুলনীয়।

    প্রধান অতিথির বক্তব্যে সোহেল আকতার খান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যে তাদের স্বপ্ন পূরনের জন্য  এগিয়ে যেতে পারে তা উচ্ছ্বাস দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ব্যাগ, স্কুল ড্রেস, জুতা সহ বিভিন্ন প্রকার খেলনা তাদের কে পুরষ্কার স্বরূপ প্রদান করা হয়।

    সার্বিক সেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলো ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপ ও ওব্যাট থিংক ট্যাংক এর সদস্যবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২০ নভেম্বর, ২০২২ ১১:৫৪ অপরাহ্ন