শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাসব্যাপী এশিয়ান আর্ট বিয়েনালের পর্দা ওঠবে ৮ ডিসেম্বর

    নিজস্ব প্রতিবেদক

    ২০ নভেম্বর, ২০২২ ১০:৫৩ অপরাহ্ন

    মাসব্যাপী এশিয়ান আর্ট বিয়েনালের পর্দা ওঠবে ৮ ডিসেম্বর

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৯ তম এশিয়ান আর্ট বিয়েনাল বাংলাদেশ-২০২২ সামনে রেখে জাতীয় কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে। এতে অংশ নেন জাতীয় কমিটির সদস্যগণ- বাংলাদেশ শিল্পকলা একাডেমির  বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সিনিয়র চারু শিল্পী ও সংস্কৃতি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা।

    সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি কে এম খালিদ, এমপি।  

    সভায় এশিয়ান আর্ট বিয়েনালের সার্বিক প্রস্তুতি পরিস্থিতি তুলে ধরেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কমিটির সদস্য সচিব জনাব লিয়াকত আলী লাকী।

    ৮ ডিসেম্বর মাসব্যাপী এশিয়ান আর্ট বিয়েনালের পর্দা ওঠতে যাচ্ছে, যা চলবে ৭ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত। সভায় এশিয়ার বৃহত্তম এ চারুকলা প্রর্দশনী আয়োজন উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনা, প্রদর্শনী আয়োজন, বিদেশি অতিথি শিল্পীদের অ্যাপায়ন ও প্রদর্শনী সাজসজ্জা ও প্রচার বিষয়ে মতামত তুলে ধরেন কমিটির সদস্যরা।

    এবারের ১৯ তম এশিয়ান আর্ট বিয়েনালে ১১৩ টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক আর্ট ক্যাম্প, শিশু কর্ণার, নৌবিহার, আর্ট পারফরর্মেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২০ নভেম্বর, ২০২২ ১০:৫৩ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২০ নভেম্বর, ২০২২ ১০:৫৩ অপরাহ্ন