শার্শায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

বেনাপোল প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন

শার্শায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

"শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা"' এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ -২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯নভেম্বর) বেলা ১১টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে এই সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা থানার ওসি মামুন খান, বেনাপোল ফায়ার সার্ভিস কর্মকর্তা রতন কুমার দেবনাথ সহ উপজেলা আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ সদস্যগণ।

অনুষ্ঠান শেষে নারী সদস্যদের সেলাই মেশিন এবং পুরুষ সদস্যদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২০ নভেম্বর, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২০ নভেম্বর, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন