শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যশোরের শাহজাদপুর সীমান্তে মাটিতে পুঁতে রাখা ৮০ টি স্বর্ণেরবার উদ্ধার

    বেনাপোল প্রতিনিধি

    ২০ নভেম্বর, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন

    যশোরের শাহজাদপুর সীমান্তে মাটিতে পুঁতে রাখা ৮০ টি স্বর্ণেরবার উদ্ধার

    যশোরের শাহজাদপুর সীমান্ত থেকে ৮০ টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ ঘটনায় যশোরের চৌগাছা থানায় দু‘জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩১০ গ্রাম।

    শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চৌগাছা থানার কাশিপুর-শাহজাদপুর সড়কের পাশে একটি মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা অবস্থায় স্বর্ণের এই চালান উদ্ধার করা হয়।

    যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী রাত সাড়ে ৯ টার দিকে এক প্রেস নোটে বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে চৌগাছা থানার শাহজাদপুর সীমান্তে নিয়ে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাশিপুর-শাহজাদপুর সড়কের পাকা রাস্তার পাশে একটি মরিচ ক্ষেতে অভিযান চালিয়ে দুইজন সন্দেহভাজন কৃষককে গতিরোধ করলে দুইজন কৃষক ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে বিজিবি সদস্যরা টহল ব্যবস্থা জোরদার করেছে।
    উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ নভেম্বর, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন