শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুর উপজেলায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি

    ১৯ নভেম্বর, ২০২২ ১০:৩৪ অপরাহ্ন

    নাজিরপুর উপজেলায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ নভেম্বর ) বিকালে সম্মেলন শেষে মোঃ মোশারেফ হোসেন খানকে সভাপতি ও আশুতোষ ব্যাপারীকে সাধারণ সম্পাদক করে নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামীলীগের সাথে জেলা আওয়ামীলীগের সমন্বয়ে এ কমিটি।

    এর আগে আজ দুপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ. কে. এম. এ আউয়াল।

    এছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    প্রসঙ্গত, ৮ বছর পূর্বে ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে এম এ মালেক বেপারীকে সভাপতি এবং মোঃ মোশারেফ হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ২০১৬ সালের ১৪ নভেম্বর মালেক বেপারীর মৃত্যুর পর সভপতি পদটি শূন্য রয়েছে। এরপর নির্দিষ্ট করে কাউকেই সভাপতির দায়িত্ব দেওয়া হয়নি।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ নভেম্বর, ২০২২ ১০:৩৪ অপরাহ্ন