শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে সাইকেলের সিটের নীচে পাওয়া গেল ১৫টি স্বর্ণের বার

    বেনাপোল প্রতিনিধি

    ১৯ নভেম্বর, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ন

    বেনাপোলে সাইকেলের সিটের নীচে পাওয়া গেল ১৫টি স্বর্ণের বার

    ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ ইমানুর রহমান (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর-পুটখালী সড়কের সীমান্ত এলাকা থেকে তাকে স্বর্ণসহ আটক করা হয়।

    আটক ইমানুর রহমান বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

    খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর পুটখালী সড়ক দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এক বাইসাইকেল আরোহী যুবককে গতিরোধ করা হয়। এ সময় তার দেহ ও বাইসাইকেল তল্লাশি করে সিটের নীচ থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। আটককৃত আসামিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ নভেম্বর, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ন