শার্শায় জমি নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ : দু‘পক্ষের ৬ জন আহত

বেনাপোল প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ন

শার্শায় জমি নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ : দু‘পক্ষের ৬ জন আহত
প্রতীকী ছবি।

যশোরের শার্শায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষেরই ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা (নাভারণ বুরজবাগান) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরের দিকে উপজেলার ডিহি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশংকা করছেন। গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় লোকজন জানান, কৃষ্ণপুর গ্রামের হক পাটোয়ারির নিকট থেকে প্রথমে রেহমানিক কৃষ্ণপুর মৌজায় ৮ শতক জমি ক্রয় করেন। সেই জমিতে তিনি চাষাবাদ করে আসছিলেন। পরে একই জমি হক পাটোয়ারির ছেলে আব্দুস সামাদ পৈত্রিক সূত্রে প্রাপ্ত দাবি করে একই গ্রামের রফিকুল ইসলামের নিকট বিক্রি করেন। উভয় পক্ষ জমি নিজেদের দাবি করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছিল।

পরে ক্রয়সূত্রে প্রথম পক্ষ রেহমানিক জমি নিজের দাবি করে যশোর আদালতে একটি মামলা করেন। যে মামলা আদালতে এখনো চলমান রয়েছে। এর মধ্যে রেহমানিকের চাষের ওই জমির পাকা আমন ধান শুক্রবার দুপুরের দিকে রফিকুল ইসলাম তার লোকজন নিয়ে জোরপূর্বক গাড়িতে করে নিয়ে যেতে চাইলে রেহমানিকসহ তার পরিবারের সদস্যরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়।

এতে রফিকুলের লোকজন নুরুল হুদা (৩০), রনি (২২) ও রেহমানিককে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ছয়জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় নুরুল হুদা ও রনিকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন রেহমানিক (৫০), রফিকুল ইসলাম (৬৫), তার স্ত্রী সফুরা খাতুন (৬০) ও ছেলে বাবু (২৭)।

ডিহি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বর আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আশংকাজনক অবস্থায় দুই জনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহতরা হাসপাতালে ভর্তি আছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৯ নভেম্বর, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৯ নভেম্বর, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ন