শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আগের চেয়ে ভালো আছেন ওবায়দুল কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ ডিসেম্বর, ২০২১ ০১:৩৭ অপরাহ্ন

     আগের চেয়ে ভালো আছেন ওবায়দুল কাদের

    হঠাৎ বুকের ব্যাথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  আগের চেয়ে ভালো আছেন। আজ বুধবার বিএসএমএমইউর উপাচার্য উপাচার্য শারফুদ্দিন আহমদপ্ এ তথ্য জানিয়েছেন । তিনি আজ ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

    তিনি জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো। কালকের চেয়ে তিনি সুস্থ আছেন। তাঁর ব্লাড সুগার একটু অনিয়ন্ত্রিত ছিল। সেটা এখন নিয়ন্ত্রণে আছে। তাঁর সার্বিক অবস্থা ভালো আছে।


    গতকাল মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউয়ে এসেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে অবশ্য তাঁর ব্যথা কমে যায়। কাদেরের চিকিৎসায় তাৎক্ষনিকভাবে বিএসএমএমইউর উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের এক মেডিকেল বোর্ড গঠন করা হয়।


    এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এনজিওগ্রাম করে তাঁর করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণও করা হয়। এরপর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তাঁর চিকিৎসা হয়। সেখান থেকে দেশে ফিরে কিছুদিন বিশ্রামের পর ফের স্বাভাবিকভাবে দলীয় ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর