শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জনগণের বিজয় হবেই: সিলেটে মির্জা ফখরুল

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ নভেম্বর, ২০২২ ০৭:৩১ পূর্বাহ্ন

    জনগণের বিজয় হবেই: সিলেটে মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে সিলেট পৌঁছেছে মাজার জিয়ারত করেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন,ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ১৪-১৫ বছরের অবৈধ বছরের শাসনামলে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধিতে সাধারণ মানুষ জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।

    মির্জা ফখরুল বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশ একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই অনির্বাচিত সরকার তাদের দুর্নীতির মাধ্যমে জাতিকে গোটা বিপর্যস্ত করে তুলেছে। মে কারণে আমরা আন্দোলন শুরু করেছি, সিলেটে শনিবার সপ্তম সমাবেশ করতে যাচ্ছি। এরপর আরও সমাবেশ আছে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সর্বশেষ সমাবেশ।

    তিনি আরো বলেন, এই সমাবেশগুলো থেকে জনগণের যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, মানুষ যে পরিবর্তনের জন্য অম্মূখ হয়ে আছে। যে কোনো মূল্যে এই সরকারকে পদত্যাগে বাধ্য করবে।

    বিএনপি মহাসচিব বলেন, মূল দাবি সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন পার্লামেন্ট গঠন করা। এটাকে জনগণের মূল দাবিতে পরিণত করা। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছে, জনপ্রিয় নেতা তারেক রহমানকে নির্বাসিত করে রাখা হয়েছে। দেশের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন শান্তিপূর্ণ সমাবেশে জিম্মি করে সেখানেও পুলিশ ও গুন্ডাবাহিনী দিয়ে আক্রমণ করে, নিবৃত করার চেষ্টা করছে।

    মির্জা ফখরুল বলেন, তারপরও জনগণ দমে যাচ্ছে না। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার জমায়েত তার বড় প্রমাণ। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো ফ্যাসিবাদ কখনো টিকে থাকতে পারে না। জনগণের বিজয় হবেই।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর