শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায়

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ ডিসেম্বর, ২০২১ ০১:২৬ অপরাহ্ন

    ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায়
    ভারতের রাষ্ট্রপতি

    ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় এসেছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।

    বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান। ভারতের রাষ্ট্রপতিকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়। ভারতের রাষ্ট্রপতির ঢাকায় আগমন উপলক্ষ্যে বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব এলাকায় আগে থেকেই কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃংখলারক্ষাকারী বাহিনী।

    সূত্রমতে, ঢাকায় আসার পর ভারতের রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার কথা। একই দিন দুপুরে তিনি ধানমন্ডি ৩২-এ অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

    বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিব বর্ষের সমাপনী দিবস উদ্‌যাপন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন রামনাথ কোবিন্দ।

    ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি।

    একই দিন বিকেলে রামনাথ কোবিন্দ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা প্রকাশ, রক্তস্নাত বিজয়ের আবেগ ও আনন্দ উদ্‌যাপনের জন্য আয়োজিত ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নেবেন।

    আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

     

    এদিকে ভারতের রাষ্ট্রপতি ছাড়াও বিভিন্ন দেশের অতিথি এবং দেশের ভিআইপিদের চলাচলের জন্য আজ থেকে তিন দিন রাজধানীতে নিয়ন্ত্রিত যানচলাচল করবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর